আদালত

পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় মামলা

পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় মামলা
পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় মামলা

চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ওই ঘটনায় নিহত ঝন্টু দাশের বড়ভাই অরুণ দাশ গতকাল রাতে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এবিএম মহাউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে গিয়ে গতকাল দুপুরে পদদলিত হয়ে ঝন্টু দাশের মৃত্যু হয়। নগরীর জামালখান আসকার দীঘিরপাড়ে রীমা কমিউনিটি সেন্টারে ওই মর্মান্তিক ঘটনায় মোট ১০ জন নিহত হন। আহত হন আরও ১১ জন।

এ ঘটনায় রীমা কমিউনিটি সেন্টার বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ভিডিও ফুটেজ দেখে মহানগর পুলিশও তদন্ত শুরু করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ