আদালত

ট্রাস্ট মামলা: আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজকের -বৃহস্পতিবারের মতো শেষ হয়েছে।

আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বরও খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী ভবনে বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে যুক্তিতর্ক শুনানি শুরু হয়।

এর আগে বুধবার প্রথম দিন এ মামলায় খালেদা জিয়ার পেক্ষ যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী আব্দুর রেজ্জাক যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

গত ৫ ডিসেম্বর এ মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শেষ করেন খালেদা জিয়া। পরে ১৯, ২০ এবং ২১ ডিসেম্বর যুক্তিতর্কের শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করে আদালত।

দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে ২০০৮ সালের জুলাই মাসে রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক।

মামলায় খালেদা জিয়াসহ মোট ছয়জন আসামি রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ