আদালত

বাহাত্তরের সংবিধানে ফিরতেই ষোড়শ সংশোধনী পাস: অ্যাটর্নি জেনারেল

মাহবুবে আলম
মাহবুবে আলম

বাহাত্তরের সংবিধানে ফিরে যেতেই সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় বলে জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবে এক অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন ডাকাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বর্তমান সরকারের আমলে সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।

গত বছরের ৫ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোঢ়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে গত ৪ জানুয়ারি আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে ওই আপিল খারিজ করে রায় দেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ