আদালত

দুর্নীতির মামলা: খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ, খালাস দাবি

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষের যুক্তিতর্কে এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার খালাস চেয়েছেন তার প্রধান আইনজীবী আব্দুর রেজাক খান।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতে তিনি জানায়, খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।

আরেক আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিএনপি চেয়ারপারসনকে চোর প্রমাণ করাই এর উদ্দেশ্য।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চতুর্থদিনের মত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বুধবার সোয়া ১১টার দিকে রাজধানীর বকশিবাজারের কারা অধিদপ্তরের মাঠে বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চতুর্থদিনে খালেদা জিয়ার পক্ষে প্রায় পৌনে দুই ঘণ্টা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার প্রধান আইনজীবী আব্দুর রেজাক খান।

এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তাকে খালাস দেয়ার দাবি জানান তিনি।

পরে বিএনপি নেত্রীর পক্ষে নতুন করে যুক্তি তুলে ধরেন তার আরেক আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আদালতে তিনি জানায়, খালেদার বিরুদ্ধে এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। তাকে চোর বানানোর জন্য এ মামলার উদ্দেশ্য।

পরে দুপুর ২টায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন ঢকার পঞ্ঝম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান।

আদালতের দিনের কার্যক্রম শেষে খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই মিথ্যা মামলা বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তবে দুদক আইনজীবী মোশাররফ হোসেন কাজল এই অভিযোগ নাকচ করে দেন।

এই মামলায় ২০ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে, আদালতে তাদের সর্বোচ্চ সাজার দাবি জানান দুদক আইনজীবী।

গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন দুর্নীতি দমন কমিশনের –দুদকের প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল এ মামলার অনুসন্ধান প্রতিবেদন ও এজাহার পড়ার মধ্য দিয়ে যুক্তি উপস্থাপন শুরু করেন। দুই ঘণ্টারও বেশি সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ মামলার প্রধান আসামি খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন।

গত ২০ ও ২১ ডিসেম্বর থেকে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবীরা।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ