ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের দেয়া বক্তব্যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এর সঙ্গে সমিতির কোনো সম্পর্ক নেই।
বুধবার বার কাউন্সিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সহ -সভাপতি অজি উল্লাহ।
তিনি বলেন, রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার জন্যই এ ধরনের বক্তব্যে দেয়া হয়েছে।
আইন অনুযায়ী কোনো রায় নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সেটি পুনর্বিবেচনা করার আবেদন করার অধিকার সকলের রয়েছে তাই বিষয়টির বিরুদ্ধে বক্তব্যে দিয়ে আইন অমান্য করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: