আদালত

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার

হাইকোর্ট
হাইকোর্ট

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনজীবীকে সাজা দেয়ার ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার বিরোদা রানী রায় হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি কামরুল কাদেরের অবকাশকালীন বেঞ্চে বুধবার হাজির হয়ে মৌখিকভাবে ক্ষমা চাইলে আদালত তা লিখিতভাবে বৃহস্পতিবার দেয়ার নির্দেশ দেয়।

আদালত সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করার জন্য বিরোদা রানী রায়কে ভৎসনা করেছে উচ্চ আদালত।

গত ১২ ডিসেম্বর একটি নামজারির মামলায় শুনানি করতে দিনাজপুরের বীরগঞ্জে এসিল্যান্ডের কক্ষে বসেন সিনিয়র অ্যাডভোকেট নিরোদ বিহারী রায়। এ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আইনজীবীকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে একদিনের কারাদণ্ডের আদেশ দেন বিরোদা রানী রায়।

বিষয়টি জেলা প্রশাসককে স্থানীয় আইনজীবী সমিতি অবহিত করলে বিরোদা রানীকে কুরিগ্রামের ভুরঙ্গামারীতে বদলি করা হয়।

বিষয়টি সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আদালতের নজরে আনে, আদালত স্বপ্রণোদিত হয়ে ঘটনার ব্যাখ্যা দেয়ার জন্য বিরোদা রানীকে তলব করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ