আদালত

খালেদা জিয়া যুক্তিতর্ক উপস্থাপন শেষ, শুনানি ৩-৪

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পঞ্চম দিনের যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি জানুয়ারির ৩ ও ৪ তারিখ ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে গতকাল (বুধবার) তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করা হয়।

এর আগে যুক্তিতর্কে এই মামলায় খালেদা জিয়া সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার খালাস চান আইনজীবী আবদুর রেজাক খান।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতে তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন এরইমধ্যে শেষ হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন দুর্নীতি দমন কমিশনের –দুদকের প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল এ মামলার অনুসন্ধান প্রতিবেদন ও এজাহার পড়ার মধ্য দিয়ে যুক্তি উপস্থাপন শুরু করেন। দুই ঘণ্টারও বেশি সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ মামলার প্রধান আসামি খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন।

গত ২০ ও ২১ ডিসেম্বর থেকে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবীরা।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ