আদালত

ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে মামলা

ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে মামলা
ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে মামলা

মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগ এনে কবি-কলামনিস্ট ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদ আখতারের বিরুদ্ধে উল্টো মামলা করেছে পুলিশ।

ফরহাদ মজহারকে অপহরণের মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে পাল্টা মামলা করতে গোয়েন্দা পুলিশ গত ৭ ডিসেম্বর আদালতের অনুমতি নেয়।

বৃহস্পতিবার বিকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আদাবর থানা এলাকার সংশ্লিষ্ট নন জিআর শাখায় এ প্রসিকিউশন মামলাটি ডাকযোগে পাঠান ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম।

নন জিআর শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলম মিয়া সাংবাদিকদের বলেন, মামলাটি রোববার আদালতে উপস্থাপন করা হবে। মিথ্যা অভিযোগ এনে মামলা করার দোষ প্রমাণিত হলে এই দম্পতির সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

পুলিশ মামলার অনুমতি পাওয়ার ফরহাদ মজহার সংবাদ সম্মেলনে করে বলেছিলেন, তাকে গুম করার উদ্দেশ্যেই ধরে নেয়া হয়েছিল।

গত ৩ জুলাই সকালে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে ফরহাদ মজহার নিখোঁজ হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ