আদালত

আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল
আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

আপন জুয়েলার্সের তিন মালিকের জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় দিন বাড়িয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে, আপিল বিভাগে তার শুনানি হবে ৮ জানুয়ারি তার আগ পর্যন্ত তিন ভাইয়ের জামিন স্থগিতই থাকবে।

মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের অবকাশ শেষে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগে তোলা হয়।

আপন জুয়েলার্সের মালিকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গত ১৪ ডিসেম্বর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম এবং তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে একটি করে মামলায় জামিন দেয় হাইকোর্ট। আর দিলদার আহমেদের বিরুদ্ধে উত্তরা ও ধানমণ্ডি থানার আরও দুটি মামলায় জামিনের বিষয়ে আদেশ ১ মাসের জন্য মুলতবি রাখা হয়।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনে অবকাশকালীন চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশের কার্যকারিতা ২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিলের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। এর ধারাবাহিকতায় বিষয়টি মঙ্গলবার আপিল বিভাগ আসে।

দুই মামলায় গত ২২ আগস্ট তিন ভাই হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। এরপর বিচারিক আদালতে হাজিরা না দেয়ায় গত ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

পরদিন আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠায় আদালত— এর বিরুদ্ধে হাইকোর্টে পাঁচ মামলায় জামিন আবেদন করেন আপন জুয়েলার্সের মালিক তিন ভাই।

প্রাথমিক শুনানি নিয়ে ২২ নভেম্বর আপন জুয়েলার্সের মালিকদের কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। তারপর গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট তিন ভাইকে তিন মামলায় জামিন দিলেও তা চেম্বার আদালতে গিয়ে তা স্থগিত হয়ে যায়।

উল্লেখ, গতবছর বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয় আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে। গত মে মাসে তাকে গ্রেপ্তার হয়।

ওই ঘটনার পর দেশজুড়ে তোলপাড় শুরু হলে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেন’ এর খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ। আপন জুয়েলার্সের বিভিন্ন বিক্রয় কেন্দ্র থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯ টি হীরার অলঙ্কার জব্দ করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।

এ বিষয়ে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ