আদালত

কুমিল্লায় খালেদাসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খালেদা জিয়া
খালেদা জিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার সকালে মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম।

গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান আহত হন ২০ জন।

পরে এ ঘটনায় ৭৭ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এ মামলার আসামিদের মধ্যে তিন জন মারা গেছেন এবং ৫ জনকে অভিযোগ থেকে বাদ দিয়ে ৬৯ জনের বিরুদ্ধে সকালে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফিরোজ আহমেদ।

এসময় আদালতে ২০ আসামি উপস্থিত থাকায় বাকি ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ