আদালত

ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদা জিয়ার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি

 খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে তার পক্ষে ৬ষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করা হয়েছে।

ব্যক্তিগত ফান্ডকে রাষ্ট্রীয় ফান্ডে পরিণত করতে তদন্ত কর্মকর্তা জাল দলিল তৈরি করেছিলেন এবং সেই নথির স্বপক্ষে আদালতে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

তবে ভিত্তিহীন দাবি করে অভিযোগ নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার বকশিবাজার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আদালতে তার পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে আইনজীবী এজে মোহাম্মদ আলী মামলার এজাহারের তারিখ, দুর্নীতি দমন আইনের কার্যবিধি তদন্ত অনুসন্ধানের সময়, রুলস অব বিজনেস, সচিবালয়ের নির্দেশনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যবিবরণীর বিভিন্ন ধারা তুলে ধরেন।

তিনি দাবি করেন, তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ জাল দলিলের আশ্রয় নিয়ে আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন।

তবে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আসামিপক্ষের এমন অভিযোগকে বিচারকাজ বিলম্বিত করার কৌশল।

বিএনপি চেয়ারপারসনের হাজিরাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।

২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এই মামলায় খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ৬ জন আসামি রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ