জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি আগামী ১০ ও ১১ জানুয়ারি দিন ঠিক করেছে আদালত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে ৭ম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান তিনি।
খালেদা জিয়ার উপস্থিতিতে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন এরই মধ্যে শেষ হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
তদন্ত শেষে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: