টাঙ্গাইলে মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় আরো চার স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
সোমবার বেলা বারোটার দিকে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজে এক নম্বর আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ সাক্ষ্যগ্রহণ করেন।
তৃতীয়বারের ৪ স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলায় জব্দ তালিকা ও সুরতহাল রিপোর্টে তাদের সাক্ষ্য শেষে আসামি পক্ষের আইনজীবীরা স্বাক্ষীদের জেরা করেন।
এদিকে, এ মামলার দ্রুত বিচার নিষ্পত্তির জন্য মামলার বাদী পুলিশের এসআই আমিনুল ইসলামসহ ৯ জন সাক্ষীর সাক্ষগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: