আদালত

রূপা গণধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ

রূপা গণধর্ষণ-হত্যা মামলা
রূপা গণধর্ষণ-হত্যা মামলা

টাঙ্গাইলে মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৩ জন পাবলিক স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ সাক্ষ্যগ্রহণ করেন।

আদালতে ৯ জন পাবলিক স্বাক্ষীর সাক্ষ্য দেয়ার কথা থাকলেও ৩ জনকে আদালতে হাজির করা হয়। এ নিয়ে ৯ জন মূল স্বাক্ষীসহ মামলাটিতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এ মামলায় জব্দ তালিকা ও সুরতহাল রিপোর্টে তাদের সাক্ষ্য শেষে আসামি পক্ষের আইনজীবীরা স্বাক্ষীদের জেরা করেন। এ সময় মামলার পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিল।

এর আগে মামলার দ্রুত বিচার নিষ্পত্তির জন্য মামলার বাদী পুলিশের এসআই আমিনুল ইসলামসহ ৯ জন মূল স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ