আদালত

মানবতাবিরোধী অপরাধ

মৌলভীবাজারের পাঁচ রাজাকারের মধ্যে ফাঁসি ২, আমৃত্য কারাদণ্ড ৩ জনের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচ রাজাকারের রায় বুধবার ঘোষণা করা হয়েছে।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেছে।

এ মামলার পাঁচ আসামির মধ্যে, ২ জনের ফাঁসি ৩ জনের আমৃত্য কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

নেছার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছে।

বাকি ৩ জন আমৃত্য কারাদণ্ডপ্রাপ্ত, তারা হলো: শামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মোবারক মিয়া এবং ইউনুছ আহমেদ।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া ইউনুছ আহমেদ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে রয়েছে বাকিরা পলাতক।

গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন।

গত ২০ নভেম্বর প্রসিকিউশন ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি ধরনের অভিযোগ আনা হয়।

এর মধ্যে রয়েছে ১৮ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ আটক ও নির্যাতন এবং ২২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ