আদালত

খালেদা জিয়ার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

 খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার দুর্নীতির ২ মামলার অষ্টম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

এর আগে বুধবার রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে হাজির হন খালেদার জিয়া।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি আগামী ১০ ও ১১ জানুয়ারি দিন ঠিক করে আদালত।

ওই দিন বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে ৭ম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলে।

খালেদা জিয়ার উপস্থিতিতে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয়— এ মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন এরই মধ্যে শেষ হয়েছে।

দুটি মামলায় যুক্তিতর্ক উত্থাপনের জন্য দিন ঠিক থাকলেও আজ-বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক চলছে।

খালেদা জিয়ার পক্ষে গতবছরের ২০, ২১, ২৬, ২৭, ২৮ ডিসেম্বর ও চলতি বছরের ২ জানুয়ারি তার আইনজীবীরা যুক্তি উত্থাপন করেছেন।

বর্তমানে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী যুক্তি উত্থাপন করছেন। এর আগে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন যুক্তি উত্থাপন করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক এখনও শুরু হয়নি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়া।

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি মোট চারজন।

খালেদা ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন। জামিনে থাকা অন্য দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

এদিকে অরফানেজ মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয় জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল

জিয়া অরফানেজ ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ