আদালত

আত্মসাতের অভিযোগ: জাপার মুরাদ ইব্রাহিম-তার স্ত্রী বিরুদ্ধে মামলা

জাপার মুরাদ ইব্রাহিম-তার স্ত্রী বিরুদ্ধে মামলা
জাপার মুরাদ ইব্রাহিম-তার স্ত্রী বিরুদ্ধে মামলা

বেসিক ব্যাংক থেকে নেয়া ২৭৫ কোটি টাকা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) নেতা মোরশেদ ইব্রাহিম ও তার স্ত্রী সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক।

এ সময় তিনি বলেন, ১৩৪ কোটি এবং ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করা হয়েছে। ২০১০ সাল থেকে পরবর্তী সময়ে এলসি খোলার নামে এবং ঋণ হিসেবে এসব অর্থ নেয়া হলেও তা পরিশোধ করা হয়নি।

এছাড়াও ঋণের বিপরীতে তাদের কোনো মর্টগেজও নেই বলে জানান সিরাজুল হক।

এদিকে, দুই মামলায় আরো ৩ জনকে আসামি করা হয়েছে—যাদের মধ্যে ২ জন বেসিক ব্যাংকের কর্মকর্তা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ