আদালত

ফোর-জি লাইসেন্স নিয়ে বাধা কাটল

 হাইকোর্ট
হাইকোর্ট

ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের বিষয়ে বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

এর ফলে ফোর-জি লাইসেন্সিং নিয়ে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।

ওই বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ।

ওই বিজ্ঞপ্তি অনুসারে প্রস্তাব জমা দেয়ার শেষ দিন-আজ রোববার।

আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের আইনজীবীরা বলেন, আপিল বিভাগের আদেশের ফলে ওই বিজ্ঞপ্তির আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দীন মাহমুদ ও সঙ্গে ছিলেন রমজান আলী শিকদার।

গত বছরের ৪ ডিসেম্বর ফোরজি/এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্সের জন্য প্রস্তাব আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় বিটিআরসি, যার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলা লায়ন কমিউনিকেশনস লিমিটেড ১০ জানুয়ারি রিটটি করে। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুল দিয়ে ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে।

ওইদিন বিকেলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বিটিআরসি। শুনানি নিয়ে ১১ জানুয়ারি চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিটিআরসির করা আবেদনটি ১৪ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ