একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজশাহীর রাজাকার আব্দুস সামাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রোববার রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এ কথা জানান তিনি।
তার বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণ, নির্যাতনসহ মোট ৫টি অভিযোগ আনা হয়েছে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজশাহী জেলার পুঠয়া ধানার ৪নং ভালুগাছী ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলামের নেতৃত্বে পাক হানাদার বাহিনীর সহায়তায় সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগ দেয় আব্দুস সামাদ।
এরপর এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের নেতৃত্ব দেয় সে।
তদন্তে এসব অভিযোগ পাওয়া গেছে বলে জানান সানাউল হক।
আব্দুস সামাদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠয়া ধানাধীন ৪নং ভালুগাছী ইউনিয়নের পশ্চিমভাগস্থ সাঁওতাল পাড়ায় নিজ হাতে ৪ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে হত্যার অভিযোগসহ অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের ৫টি অভিযোগ আনা হয়েছে।