আদালত

নড়াইলে আ’লীগ নেতা প্রভাষ হত্যা মামলায় ৯ জনের ফাঁসি

প্রভাষ রায়
প্রভাষ রায়

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রোববার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহিদুর রহমান মীনা ওরফে শহিদ ও তার ভাই মো. ইলিয়াছ মীনা, সাহিদুর রহমান মীনার ছেলে মো. আশিকুর মীনা ওরফে আশিক, মোশারফ মীনার ছেলে মো. রাসেল মীনা, মৃত হাতেম মোল্লার ছেলে বাশার মোল্লা, মোশারফ মোল্লার ছেলে রবিউল মোল্লা, আটেরহাট এলাকার মৃত হারান মোল্লার ছেলে এনায়েত মোল্লা, পইলডাঙ্গা এলাকার মতিয়ার মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা এবং মূসা মীনার ছেলে মামুন মীনা। রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এরপর ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বিকেলে মীরাপাড়া বাজারের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান ফকিরের সঙ্গে কথা বলছিলেন প্রভাষ রায়। এ সময় পূর্বপরিকল্পনা অনুয়ায়ী আসামিরা প্রভাষ রায়ের ওপর হামলা চালায়। এ সময় তারা প্রভাষ রায়ের পেটে একটি বড় ছোরা ঢুকিয়ে দেয় ও তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার স্ত্রী টুটুল রানী রায় বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫/৭জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই ভবতোষ রায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য প্রদান করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ