আদালত

আগামী প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া: মওদুদ

খালেদার ২ মামলা: দশম দিনের মতো যুক্তিতর্ক শেষ

আদালতে খালেদা জিয়া
আদালতে খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

তবে এ মামলায় বাকি দুই আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে এ শুনানি কার্যক্রম চলে।

সকাল ১১টা ৩৫ মিনিটে খালেদা জিয়া আদালতে হাজির হন। তিনি আসার ৫ মিনিট পর শুনানি শুরু করেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক।

খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, 'এটা কোনো মামলাই না। বিভিন্ন দেশে রাজনৈতিক নেতাদের ঘায়েল করার জন্য এমন মামলা করা হয়ে থাকে। খালেদা জিয়ার ক্ষেত্রেও তা-ই হয়েছে। এতে আমাদের নেত্রীর কোনো ক্ষতি হবে না। বরং তার জনপ্রিয়তা বাড়বে। তিনিই হবেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী।'

গত ১১ জানুয়ারি তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে ব্যরিস্টার জমির উদ্দিন সরকার বলেন, সকল সাক্ষ্য-প্রমান পর্যালোচনায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগই দুদক প্রমান করতে পারেনি। আদালতের কাছে ন্যায় বিচার চান তিনি। পরে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যরিস্টার মওদুদ আহমদ।

তিনি অভিযোগ করেন, এ মামলা পাবলিক ট্রায়াল নয়— এটা অবৈধ নথিপত্রের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।

গত বছরের ১৯ ডিসেম্বর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ