আদালত

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ের কলেজ ছাত্র জামিল আনছারী জুয়েল হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এ রায় ঘোষণা করেন।

বিচারে জুয়েল হত্যা মামলার মূল আসামি মাহাবুবুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। অপর আসামি গোলাম কিবরিয়াকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

২০১২ সালের ১৩ অক্টোবর সদর উপজেলার মাতৃগাঁও গ্রামের কলেজ ছাত্র জামিল আনছারি জুয়েল বাড়ির পাশে জমিতে ঘাষ কাটতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে মাহবুব আলমসহ ৩ জন ধারালো অস্ত্র কাস্তে দিয়ে কুপিয়ে আহত করে তাকে।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জুয়েল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ