জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে অন্য আসামিদের বৃহস্পতিবার যুক্তিতর্ক চলে।
এ মামলায় আদালত, আগামী ২৩, ২৪, ২৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
দুপুর ১২টার দিকে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান খালেদা জিয়া। যদিও তার আগেই বিচারক ড. আখতারুজ্জামান মামলার শুনানি শুরু করেন।
এ মামলার আসামি কাজী সলিমুল হক ও শরাফ উদ্দিনের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরছেন তাদের আইনজীবী আহসান উল্লাহ। গতকাল থেকে এ দুই আসামির যুক্তিতর্ক শুরু হয়।
এর আগে বুধবার এ মামলার শুনানি চলাকালে খালেদা জিয়ার আইনজীবীরা মামলাটি আজকের জন্য মুলতবি রাখার আবেদন জানান।
সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী আদালতকে জানায়, আজ (বৃহস্পতিবার) খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী। এ জন্য মামলাটি যেন একদিনের জন্য মুলতবি রাখা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত খালেদা জিয়াকে আজকের হাজিরা থেকে রেহাই দেন। তবে মামলার কাজ চলবে বলে জানান।
এরপর খালেদা জিয়া আইনজীবীকে বলেন, বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকবেন।