আদালত

জুবায়ের হত্যা: হাইকোর্টের রায়েও ৫ জনের মৃত্যুদণ্ড বহাল

জুবায়ের হত্যা মামলা
জুবায়ের হত্যা মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের ওপর দেয়া রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো: খন্দকার আশিকুল ইসলাম আশিক, মো. রাশেদুল ইসলাম রাজু, খান মো. রইছ ওরফে সোহান, জাহিদ হাসান এবং মাহবুব আকরাম।

এছাড়া, ট্রাইব্যুনালের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই জন ইশতিয়াক মেহবুব অরূপ, নাজমুস সাকিব তপুর সাজাও বহাল রেখেছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাকি ৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

তারা হলেন: মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুণ্ডু অভি।

এর আগে সকালে জুবায়ের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় পড়া শুরু করেন বিচারকরা।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।

এর আগে, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি জুবায়ের হত্যা মামলার রায়ে ৫ জনকে ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। আর ১৩ আসামির মধ্যে বাকি ২ জনকে বেকসুর খালাস দেয়া হয়।

তাদেরকে কারাদণ্ডের অতিরিক্ত ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় নাজমুল হুসেইন প্লাবন ও মাহমুদুল হাসান মাসুদকে।

দণ্ডপ্রাপ্তরা সবাই জাবির বিভিন্ন ব্যাচ ও বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মী। ১৩ আসামির মধ্যে ৭ জন কারাগারে আছেন। বাকি ৬ জন পলাতক।

উল্লেখ্য, নিজ দলীয় প্রতিপক্ষ ২০১২ সালের ৮ জানুয়ারি জুবায়েরকে কুপিয়ে আহত করে। তাকে প্রথমে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে এবং পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ৯ জানুয়ারি মারা যান।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সে সময়কার রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন: পরিসংখ্যান বিভাগের শফিউল আলম সেতু ও অভিনন্দন কুণ্ডু অভি, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ ও ইশতিয়াক মেহবুব অরূপ, ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম এবং অনুবিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু। এদের মধ্যে অরূপ পলাতক থাকলেও অন্যরা কারাগারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ