জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আদালত। এর আগে দুই আসামির যুক্তিতর্ক শুনানি চলে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ছোট ছেলে আরাফাত রহমান কোকো'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়াকেব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হলেও তিনি আজ আদালতে হাজির হন।
বিশেষ জজ ড. আখতারুজ্জামানের এই আদালতে জিয়া অনফানেজ ট্রাস্ট মামলার যুক্তিতর্কের শুনানি চলছে।
ছোট ছেলে আরাফাত রহমান কোকো'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হলেও তিনি আদালতে হাজির হয়েছেন।
আজকের (বুধবার) যুক্তিতর্কে খালেদা জিয়ার অংশগ্রহণ নেই। এ মামলার অন্য আসামি কাজী সলিমুল হক ও শরাফত আলীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। তবে শুনানিতে অনুপস্থিত থাকার আবেদন আদালত নাকচ করে দেওয়ায় মামলার কার্যক্রম চলাকালে প্রতিদিনই হাজির হতে হচ্ছে খালেদা জিয়াকে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।