আদালত

প্রধান বিচারপতি নিয়োগ চেয়ে রিট খারিজ

হাইকোর্ট
হাইকোর্ট

নতুন প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি সঠিকভাবে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি জিনাত আরা ও ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানিয়েছেন তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

এর আগে গত ২১ জানুয়ারি প্রথম দিনের শুনানি শেষ করে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল।

প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে রুল জারির নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ৩ জানুয়ারি রিট করেন।

সেইসঙ্গে আইনজীবীদের মধ্যে থেকে সরাসরি আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা কেন হবে না, সে বিষয়েও রুল জারির জন্য বলা হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ