আদালত

চ্যারিটেবল ট্রাস্ট: খালেদা জিয়ার সাজা চায় রাষ্ট্রপক্ষ

আদালতে খালেদা জিয়া
আদালতে খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, এ মামলায় ৩২ জন সাক্ষীর মাধ্যমে আমি প্রমাণ করতে পেরেছি যে, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে চ্যারিটেবল ট্রাস্টের অধীনে বিভিন্ন উৎস থেকে অর্থ আত্মসাৎ করেছেন।

তিনি আরো বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ১৬ কোটি মানুষের সাথে শপথ ভঙ্গ করেছেন। ১৯৪৭ সালের আইনে ৫ এর ২ ধারায় তার সর্বোচ্চ সাজা প্রার্থনা করছি যেন ভবিষ্যতে এ ধরনের কেউ দৃষ্টান্ত দেখাতে না পারেন।

এ সময় আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

এ মামলায় খালেদা জিয়া ছাড়াও অন্য আসামীরা হলেন, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর পিএস জিয়াউল ইসলাম মুন্না, সাদেক হোসেন খোকার পিএস মনিরুল ইসলাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ