ঢাকা উত্তর সিটি করপোরেশনের-ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার দুপুরে চেম্বার বিচারপতির আদালতে নির্বাচন কমিশনের করা পৃথক লিভ টু আপিল আবেদন করা হয়েছে।
গত ১৭ জানুয়ারি আলাদা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদালত ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যকারিতা স্থগিত করেন।
আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি ৯ জানুয়ারি এই পদে উপনির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয়া হয়।
আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: