মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর সুধারামের চার আসামির রায় যেকোনো দিন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এ আদেশ দিয়েছে।
যুক্তিতর্ক শেষে বিচারপতির মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছে।
মামলার আসামিরা হলো: আমীর আলী, মো. জয়নাল আবেদিন, মো. আবদুল কুদ্দুস ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুর।
এর মধ্যে একে এম মনসুর পলাতক রয়েছে।
মামলার আরেক আসামি মো. ইউসুফ আলী গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ অবস্থায় মারা যাওয়ায় মামলা থেকে তার নাম বাদ দেয়া হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি আভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: