আদালত

কারাগারে খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডিভিশনের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। রোববার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান এ আদেশ দেন।

এর আগে সকালে আমিনুল ইসলাম ও জাকির হোসেন ভূঁইয়া নামে দুই আইনজীবী খালেদা জিয়ার ডিভিশন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।

গতকাল বিকেলে কারাগারে বন্দী খালেদা জিয়ার সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় কথা বলেন তার জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, জমির উদ্দিন সরকার, আবদুর রেজ্জাক খান ও এ জে মোহাম্মদ আলী।

পরে কারাগার থেকে বেরিয়ে মওদুদ আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, সাবেক সংসদ সদস্য হিসেবে, একটি দলের প্রধান হিসেবে তার ডিভিশন পাওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না।

উল্লেখ্য, ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর এতিমদের কল্যাণে বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা অস্তিত্বহীন ট্রাস্টের নামে বরাদ্দ করার অভিযোগে করা মামলায় গত বৃহস্পতিবার খালেদা জিয়াকে দু্র্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।

আর রায় ঘোষণার পর পর সাবেক প্রধানমন্ত্রীকে নেয়া হয় বকশিবাজারে পুরনো কারাগারে। সেখানে বন্দীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টারের দুটি কক্ষ আগে থেকেই তৈরি করা ছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ