জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত কপির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের পাশাপাশি আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার সকালে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ আবেদন করেন।
আর রায়ের সত্যায়িত কপির জন্য আদালতে আবেদন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। রায় প্রদানের দিনই এ আবেদন করা হয়।
এদিকে, গত বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয়।
একই মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।