আদালত

বৃহস্পতিবার আপিলের প্রস্তুতি নিচ্ছেন চেয়ারপারসনের আইনজীবীরা

 খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার আপিলের প্রস্তুতি নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

বুধবার নিম্ন আদালতের রায়ের ‘সার্টিফায়েড কপি’ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তার আইনজীবীরা।

এদিকে, মঙ্গলবার কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া।

পরে তিনি সাংবাদিকদের বলেন, বিশেষ জজ আদালত-৫–এ যোগাযোগ করা হয়েছে, সেখান থেকে বলা হয়েছে বুধবার কপি পাওয়া যাবে। কপি পেলে বৃহস্পতিবার আপিল করা হবে।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া প্রায় ২ কোটি ১১ টাকা জরিমানাও করা হয়েছে। এ মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ১০ বছরের জেল ও সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলেন, প্রথমে রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে—এরপর জামিন আবেদন।

তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন জামিন পাওয়ার যোগ্য কেননা এ মামলায় তার সাজার মেয়াদ কম। তার সামাজিক অবস্থা, একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি। এ ছাড়া একজন নারী, তার বয়স ও স্বাস্থ্যগত বিষয়টি জামিন পাওয়ার ক্ষেত্রে আদালতের বিবেচনার বিষয় হবে ফলে এ মামলায় জামিন পাওয়া নিয়ে তারা চিন্তিত নন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ