বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় আগামীকাল (রোববার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
শনিবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে প্রোডাকশন ওয়ারেন্ট পাঠানো হয়েছে কি-না তা জানতে কারাগেটে যান সানাউল্লাহ মিয়া। পরে কারা উপ-মহাপরিদর্শকের সঙ্গে দেখাও করেন।
পরে সানাউল্লাহ মিয়া বলেন, আদালত কারাগারে প্রোডাকশন ওয়ারেন্ট পাঠিয়েছে। তবে রোববার ওই আদালতে বিডিআর মামলা থাকায় খালেদাকে হাজির করা হবে না। তবে তার পক্ষে আইনজীবীরা হাজিরা দেবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: