আদালত

সোমবারের মধ্যে রায়ের কপি পাওয়ার আশা বিএনপিপন্থী আইনজীবীদের

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি আগামী সোমবারের মধ্যে পাওয়ার আশ্বাস বিচারকের কাছ থেকে পেয়েছেন জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

রোববার বেলা ১১টার দিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিঞা রায়ের অনুলিপি কখন দেয়া হবে তা আদালতের কাছে জানতে চান। তারই পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক আখতারুজ্জামান তাকে এ তথ্য জানান বলে তিনি গণমাধ্যমকে বলেন।

গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৫ বছর কারাদণ্ডের রায় দেন ঢাকার বিশেষ জজ মো. আখতারুজ্জামান। ওইদিন ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়েন তিনি।

এরআগে খালেদা জিয়ার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেতে বিচারক মো. আখতারুজ্জামানের কাছে পিটিশন দায়ের করা হয়েছে।

রায়ের অনুলিপি পেলে হাইকোর্টে আপিল করে জামিনের আবেদন জানানো হবে বলেও জানান তিনি।

অ্যাডভোকেট তৌহিদ বলেন, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারের ২৭২ ধারার উল্লেখ করে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ অন্য আইনজীবীরা বিচারককে বলেন, রায়ের অনুলিপি পাওয়ার আবেদনের পর এ আইন অনুযায়ী ৫ কার্যদিবসের মধ্যে রায়ের সত্যায়িত কপি সরবরাহ করার নিয়ম রয়েছে। কিন্তু ৫ কার্যদিবসের অনেক বেশিদিন পার হয়ে গেলেও আমরা রায়ের সত্যায়িত কপি পাচ্ছেন না।

এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৫ মার্চ ঠিক করেছে আদালত।

রোববার পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত ২ নম্বর বিশেষ জজ হোসনে আরা বেগম এ দিন নির্ধারণ করেন।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সব আসামিকে আগামী ২৫ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ