আদালত

ট্রাস্ট দুর্নীতি মামলা: ৪৪ যুক্তি দেখিয়ে খালেদা জিয়ার আপিল

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে প্রায় ৪৪টি যুক্তি দেখিয়ে হাইকোর্টে আপিল করেছেন তার আইনজীবীরা। এতিমখানার লেনদেনের সঙ্গে খালেদা জিয়া জড়িত নন ও ব্যাংকে জমা ট্রাস্টের অর্থ আত্মসাত না হওয়াই আইনজীবীদের অন্যতম যুক্তি।

আইনজীবীরা বলেন, আগামীকাল উচ্চ আদলতে আপিল শুনানি গ্রহণ করা হলে বিএনপি নেত্রীর জামিনের আবেদন করা হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত কপি সোমবার বিকেলে বিচারিক আদলত থেকে গ্রহণ করার পর মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি জমা দেন।

পরে তা বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে তোলা হলে আপিল শুনানি গ্রহণের বিষয়ে বৃহস্পতিবার শুনানি দিন ধার্য করে আদালত।

রায়ে খালেদা জিয়ার ৫ বছরের সাজার বিরুদ্ধে প্রায় ৪৪টি যুক্তি দেখিয়েছেন তার আইনজীবীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে অর্থ বরাদ্দ বা এর কোনো লেনদেনের সঙ্গে বিএনপি নেত্রীর কোনো সম্পৃক্ততা নেই। ট্রাস্টের অর্থ আত্মসাত হয়নি, বরং ব্যাংকে তা বেড়ে তিনগুন হয়েছে।

ট্রাস্টের অভ্যান্তরীণ কর্মকাণ্ড বা লেনদেনে যদি কোনো অনিয়ম থাকত তবে তা প্রতিকারের জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে কিন্তু সে আইনে মামলা না করে করা হয়েছে দুর্নীতি দমন আইনে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি হচ্ছে ৩৪২ ধারায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে যে বক্তব্যে দিয়েছেন তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার আপিলের শুনানি গ্রহণ করা হলে এইসব যুক্তি তুলে ধরে খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে বলে জানান তার আইনজীবীরা।

বিএনপি নেত্রীর বক্তব্যেকে রায়ে ভুলভাবে স্থাপন করা হয়েছে কি না তা দেখার বিষয় আদালতে এ নিয়ে আগেই কোনো মন্তব্যে করা উচিত নয় বলে জানান দুদকের আইনজীবীরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ