আদালত

ডিএনসিসির নির্বাচন: রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

ঢাকা উত্তরের মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন প্রশ্নে হাইকোর্টের দেয়া রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

রোববার হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তিনটি লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।

এ আদেশের ফলে রুল নিষ্পত্তির না হওয়া পর্যন্ত ঢাকার দুই সিটির নির্বাচন স্থগিতই থাকছে।

সর্বোচ্চ আদালত থেকে উত্তর ও দক্ষিণের নির্বাচন নিয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে দেয়া রুল নিষ্পত্তির জন্য বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চকে দায়িত্ব দেয়া হয়।

আপিল বিভাগে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল ও তৌহিদুল ইসলাম।

আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান।

এছাড়া ইসির লিভ টু আপিলে পক্ষভুক্ত হওয়া ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন।

গত ৯ জানুয়ারি মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সেখানে ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করে নির্বাচনের বিস্তারিত সময়সূচি দেয়া হয়।

গত ১৭ জানুয়ারি ওই তফসিলের বৈধতা চ্যালঞ্জ করে দুই ইউপি চেয়ারম্যানের করা রিট আবেদন করেন।

পরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ উত্তরের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে দেয়।

আর ডেমরার এক ভোটারের করা এক রিট আবেদনে পরদিন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের হাইকোর্ট বেঞ্চ দক্ষিণের নির্বাচনও স্থগিত করে।

ওই নির্বাচনের তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয় হাইকোর্টের আদেশে।

হাই কোর্টের ওই দুই আদেশের বিরুদ্ধে ফেব্রুয়ারির শুরুতে আপিল বিভাগে আবেদন করে ইসি। তার ধারাবাহিকতায় রোববার দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দিল আপিল বিভাগ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ