জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামীকাল- সোমবার পর্যন্ত মুলতবি করেছে আদালত।
রোববার দুপুরে পুরানো ঢাকার বকশি বাজারের বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান চতুর্থ দিনের মত যুক্তিতর্ক শুনানি শেষে এ এ আদেশ দিয়েছেন।
একই সঙ্গে ওইদিন পর্যন্ত এ মামলার প্রধান আসামি খালেদা জিয়ার জামিন আবেদনও মঞ্জুর করেছে আদালত।
বিএনপি নেত্রীর আইনজীবীরা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি থাকায় চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি এবং খালেদা জিয়ার জামিন বাড়ানোর আবেদন করেন।
গত ২০১০ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসনসহ চারজনকে আসামি করে মামলা করে দুদক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: