আদালত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, আবার শুনানি ১৩-১৪ মার্চ

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ১৩ ও ১৪ মার্চ পর্যন্ত পরবর্তী কার্যক্রমের দিন ঠিক করেছে আদালত।

সোমবার পুরানো ঢাকার বকশি বাজারের বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ দিন ঠিক করেন।

খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এ মামলায় এখন আসামিপক্ষের যুক্তি তর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক ছিল। খালেদা জিয়া আরেকটি মামলায় সাজা পেয়ে কারাগারে আছেন তাই তাকে এ মামলায় আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা জারির আবেদন করেছিলাম। খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

আদালত দুই পক্ষের বক্তব্য শুনে এ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৩ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন এবং ১৩ ও ১৪ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। গতকাল রোববার আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক ছিল।

বিএনপি নেত্রীর আইনজীবীরা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি থাকায় চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি এবং খালেদা জিয়ার জামিন বাড়ানোর আবেদন করেন।

গত ২০১০ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসনসহ চার জনকে আসামি করে মামলা করে দুদক। এ মামলার অপর আসামিরা হলেন: হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ