সবক্ষেত্রে কোটা প্রথার পুনর্মূল্যায়ন চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের বিষয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, জনপ্রশাসন সচিব ও পিএসসির চেয়ারম্যান।
গত ৩১ জানুয়ারি এ সংক্রান্ত রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও দুই সাংবাদিক। পরে আইনজীবীরা জানান, ১৯৭২ সালের এক নির্বাহী আদেশে সরকারি বেসকারি, প্রতিরক্ষা, আধা-সরকারি এবং জাতীয়করণ প্রতিষ্টানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা ও দশ শতাংশ ক্ষতিগ্রস্ত নারীদের জন্য কোটা প্রবর্তন করা হয়।
বিভিন্ন সময়ে এ কোটা প্রথা পরিবর্তনও করা হয়। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রনালয়ে ৫৬ শতাংশ কোটাপ্রথা বিদ্যমান রয়েছে, যা সংবিধানের ১৯২৮ ও ২৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।