লেখক, শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট তৃতীয় আদালতে হাজির করা হয় ফয়জুলকে। এ সময় বিচারক হরিদাশ কুমারের কাছে ফয়জুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত তা মঞ্জুর করে।
গত শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অধ্যাপক জাফর ইকবালের ওপর প্রকাশ্যে হামলা চালায় ফয়জুল। গণপিটুনিতে আহত হওয়ায় এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলো ফয়জুল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: