লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা ও মামার পাঁচ দিন ও মায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালত।
রোববার দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিমের তিন নম্বর আদালতের বিচারক হরিদাস কুমার এ আদেশ দেন।
আদালতে ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম ও মামা ফজলুর রহমানকে হাজির করা হয়।
এসময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।
আদালত আবেদনটি আমলে নিয়ে ফয়জুলের বাবা ও মামার পাঁচ দিন ও মায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: