জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আদেশ বাতিল চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এছাড়া খালেদা জিয়ার জামিন আদেশ বাতিল চেয়ে দুদুকের আইনজীবী পৃথক আরেকটি আপিল করেন।
মঙ্গলবার দুপুরে হাইকোর্টের চেম্বার আদালতে লিভ টু আপিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এরআগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী গতকাল চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান । বয়স ও শারিরীক অবস্থা বিবেচনা করে তাকে এ জামিন দেয় হাইকোর্ট। অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো না হলে খালেদা জিয়ার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা।
এদিকে, কুমিল্লায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি নেত্রীর হাজিরার পরোয়ানা গতকাল রাজধানীর কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। গত ১২ ফেব্রুয়ারি ওই মামলায় গুলশান থানা পুলিশ খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখায়।