আদালত

একরাম হত্যা মামলা: ৩৯ জনের মৃত্যুদণ্ড

একরাম হত্যা মামলা
একরাম হত্যা মামলা

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ ১৬ জনকে খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল মামলার রায় ঘোষণা করেন।

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপেজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার ৩৬ আসামিকে কারাগার থেকে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে নেয়া হয়।

২০১৪ সালে ফুলগাজীর তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। মামলায় মোট ৫৯ জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৫০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আর ৫৬ জন আসামির মধ্যে ১৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলায় এখনো ১৯ আসামি পলাতক রয়েছেন। আর সোহেল ওরফে রুটি সোহেল নামের এক আসামি র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এ রায়ের সন্তোষ প্রকাশ করেছেন সরকার পক্ষ ও মামলার প্রধান আসামি মিনারের আইনজীবীরা।

২০১৪ সালে ২০ মে ফেনী সদরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনার দিন রাতেই নিহত একরামের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

এ ঘটনায় একই বছরের ২৮ আগস্ট পুলিশ ৫৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে। চলতি বছরের ২৮ জানুয়ারি মামলার যুক্তিতর্ক শুরু হয়। সরকারি ও আসামি পক্ষের টানা যুক্তিতর্ক শেষ ১৩ মার্চ রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ