আদালত

ট্রাস্ট দুর্নীতি মামলা: খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত

খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত
খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। পাশাপাশি এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আদালত একপক্ষের বক্তব্য শুনেই এই নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই আদেশের বিরুদ্ধে তারা চেম্বার আদালতে আপিল করলে আগামি রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি বুধবার সকালে আপিল বিভাগে শুরু হয়। শুনানির শুরুতে দুদকের আইনজীবী তার বক্তব্য উপস্থাপন করার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করার পাশাপাশি এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেয়।

এই আদেশের পর খালেদা জিয়ার আইনজীবীরা প্রধান বিচারপতিকে বলেন, তিনি একতরফা শুনেই আদেশ দিয়েছেন, তাদেরকে তো শুনানির সুযোগই দেয়া হলো না। তখন প্রধান বিচারপতি বলেন, কার কথা শুনতে হবে, কারটা শুনতে হবে না--তা কি আপনাদের কাছ থেকে জানতে হবে। এরপর আবারো একই কথা খালেদা জিয়ার আইনজীবীরা উত্তেজিত হয়ে বললে, প্রধান বিচারপতি তাকে থ্রেট না করতে বলেন।

খালেদা জিয়ার আইনজীবীরা অভিযোগ করে বলেছেন তাদের কোনো বক্তব্য না শুনেই আপিল বিভাগ একতরফাভাবে এই আদেশ দিয়েছে। রোববারের আগেই লিভ টু আপিল করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ মঙ্গলবার প্রকাশিত হয়। ওই দিন বিকেলেই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে ওই আদেশ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ