জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকালে সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে বুধবার খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চাওয়ায় দুদককে লিভ টু আপিল করতে নির্দেশ দেন আপিল বিভাগ। সেইসঙ্গে আগামী ১৮ মার্চ পর্যন্ত খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত। এরপর থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: