আদালত

রংপুরে খাদেম হত্যায় সাত জঙ্গির ফাঁসি

খাদেম রহমত আলী
খাদেম রহমত আলী

রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলীকে হত্যার দায়ে নব্য জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ সাত জঙ্গির ফাঁসির রায় দিয়েছে আদালত।

রোববার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশচন্দ্র সরকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

তবে নব্য জেএমবির আরেক নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীসহ এ মামলার অপর ছয় আসামিকে আদালত খালাস দিয়েছে।

গত ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরীফের খাদেম রহমত আলীকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়।

এ মামলায় পুলিশ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

গতবছরের ১৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ মামলার বিচার শুরু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ