আদালত

গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যায় এএসআই আলতাফ ও তার স্ত্রীর যাবজ্জীবন

রংপুর
রংপুর

রংপুরে গৃহকর্মীকে ধর্ষণ ও হত্যা মামলায় পুলিশের এএসআই আলতাফ হোসেন ও তার স্ত্রী সালেহা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, দীর্ঘ ১৫ বছরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুই আসামিকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

এদিকে, আসামিদের ফাঁসি না হওয়ায় রায়ে অসন্তোষ জানিয়েছে নিহতের পরিবার।

উল্লেখ, ২০০৩ সালের ২৪ মে এএসআই আলতাফ হোসেন তার বাড়ির গৃহকর্মী মনজিলা বেগমকে ধর্ষণের পর তাকে হত্যা করে। পরে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আলতাফ ও তার স্ত্রী সালেহা বেগম নিহত মনজিলার লাশ বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদি হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

এদিকে, গাজীপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে আদালত খালাস দিয়েছে।

সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি মোহাম্মাদ নাইম, ওরফে মহিউদ্দিন নাইমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার তিন আসামি মোহাম্মাদ হাসান ইমাম, ওরফে রাব্বী, মোহাম্মাদ জহিরুল ইসলাম, ওরফে ফরহাদ ও মোহাম্মাদ রায়হান উদ্দিন, ওরফে নীরবকে খালাস দেয়া হয়েছে।

গত ২০১৩ সালের ২৮ নভেম্বর সকালে অটোরিকশা চালক মোহাম্মাদ জুলহাস মোল্লা নিখোঁজ হন। ওই দিন সন্ধ্যায় গাজীপুরের গজারী বন থেকে জুলহাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ