আদালত

বিজিএমইএ মুচলেকা দিলে সময় আবেদন বিবেচনা হবে

রাজধানীর হাতিরঝিল
রাজধানীর হাতিরঝিল

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএয়ের মুচলেকা পেলেই রাজধানীর হাতিরঝিলে গড়ে তোলা তাদের অবৈধ ভবন ভাঙতে সময় চেয়ে করা আবেদন বিবেচনায় নেয়া হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এমন শর্ত দিয়েছে।

আদালতে বিজিএমইএয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আপিল বিভাগের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে ভবন ভাঙতে ভবিষ্যতে আর সময় চেয়ে আবেদন করা হবে না মর্মে মুচলেকা দিতে রাজিও হয়েছে বিজিএমইএ। আর বিজিএমইএ এ মুচলেকা জমা দেয়ার পরই ভবন ভাঙতে আরো এক বছর সময় চেয়ে তাদের করা আবেদনের বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।

এর আগে গত রোববার ভবন ভাঙতে আরো এক বছর সময় চেয়ে বিজিএমইএর করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আদেশের দিন ঠিক আপিল বিভাগ।

তবে এদিন আদেশ না দিয়ে সর্বোচ্চ আদালত বিজিএমইএয়ের কাছ থেকে এ মর্মে মুচলেকা চায় যে, ভবিষ্যতে ভবন ভাঙতে আর সময় চেয়ে তারা আবেদন করবে না। বিজিএমইএ-ও মুচলেকা দিতে রাজি হয়েছে— মুচলেকা পেলেই আদেশের নতুন দিন ঠিক করবে আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ