তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএয়ের করা মুচলেকা লেখায় ভুল থাকায় আদেশ আগামী সোমবার দিন ঠিক করেছে হাইকোর্ট।
রাজধানীর হাতিরঝিলে গড়ে তোলা বিজিএমইএয়ের অবৈধ ভবন ভাঙতে সময় চেয়ে করা আবেদনের বিষয়ে গতকাল আদালত জানায় মুচলেখা দিলে সময় নিয়ে বিবেচনায় করা হবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এমন শর্ত দেয়।
আদালতে বিজিএমইএয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ইমতিয়াজ মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আপিল বিভাগের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে ভবন ভাঙতে ভবিষ্যতে আর সময় চেয়ে আবেদন করা হবে না মর্মে মুচলেকা দিতে রাজিও হয় বিজিএমইএ। আর বিজিএমইএ এ মুচলেকা জমা দেয়ার পরই ভবন ভাঙতে আরো এক বছর সময় চেয়ে তাদের করা আবেদনের বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানায় আদালত।
এর আগে গত রোববার ভবন ভাঙতে আরো এক বছর সময় চেয়ে বিজিএমইএর করা আবেদনের শুনানি নিয়ে ২৭ মার্চ আদেশের দিন ঠিক করে আপিল বিভাগ।
তবে এদিন আদেশ না দিয়ে সর্বোচ্চ আদালত বিজিএমইএয়ের কাছ থেকে এ মর্মে মুচলেকা চায় যে, ভবিষ্যতে ভবন ভাঙতে আর সময় চেয়ে তারা আবেদন করবে না। বিজিএমইএ-ও মুচলেকা দিতে রাজি হয়—মুচলেকা পেলেই আদেশের নতুন দিন ঠিক করার কথা জানায় আদালত।