কুমিল্লার ময়নামতির নাজিরা বাজার এলাকায় বিস্ফোরণে আহত গ্রেপ্তার জেএমবির সদস্য রিয়াদুল হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার সকালে কুমিল্লার ৪ নম্বর আমলি আদালতের বিচারক নুরুল আফসার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার বাদী ডিবি'র পক্ষে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। গত ৮ মার্চ রাতে বুড়িচং উপজেলার ময়মনামতি ইউনিয়নের হাজ্বী আবদুল জলিলের ৩ তলা ভবনের নিচ তলায় বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরন ঘটে।
এতে অগ্নিদগ্ধ হন চাপাইনবাবগঞ্জ সদরের রফিকুল ইসলামের ছেলে রিয়াদুল হোসেন। খবর পেয়ে রিয়াদুলকে একটি বেসরকারি হাসপাতাল থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় রিয়াদুল হোসেনকে আসামী করে একটি মামলা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: